Saturday, March 4, 2023

সন্তানকে কথা শুনাতে যা করবেন

 সন্তানকে কথা শুনাতে যা করবেন:

১. তিরস্কার বা সারাক্ষণ আদেশ-নির্দেশ করতে থাকলে সন্তান ভাবতে পারে যে আপনি বোধ হয় তার প্রতিপক্ষ। তাই সন্তানকে তিরস্কার থেকে বিরত থাকুন। কারণ আপনি সন্তানের বন্ধু-এই অনুভূতিটি তার বিকাশের জন্যেই জরুরি। আর বড়দের মতো ছোটদের জন্যেও
এই ব্যাখ্যাটা জরুরি যে সে কেন কাজটি করবে।


২. আপনার সন্তানকে বুঝতে দিন যে আপনি তাকে বোঝেন: যত আপনার সন্তান বুঝবে যে আপনি তাকে বোঝেন তত সে আপনার অনুগত হবে। আপনার কথা শুনবে। অতএব তাকে শোনানোর জন্যে আগে তাকে শুনুন। তার কথায় মনোযোগ দিন। তাকে বুঝতে দিন যে আপনি তাকে বোঝেন।


৩. সন্তানের ব্যাপারে একমত হোন: সন্তানের ব্যাপারে বাবা-মার ঐকমত্য গুরুত্বপূর্ণ। একই ব্যাপারে বাবা-মা ভিন্ন মত দেবেন না। এতে সন্তান বিভ্রান্ত হয়। আগেই সিদ্ধান্তগুলো নিয়ে নিন। আর কোনো ব্যাপারে দ্বিমত হলে তা নিয়ে কখনো সন্তানের সামনে বিতর্কে জড়াবেন না। নিজেরা কথা বলুন।

৪. সন্তানের প্রশ্নের জবাব দিন: আপনি যদি আপনার সন্তানের প্রশ্নের জবাব না দেন, জবাবের জন্যে সে হয়তো খুঁজে নেবে এমন কাউকে বা এমন কিছুকে যার পরিণতি আপনার জন্যে অতটা সুখকর না-ও হতে পারে।


৫. জেনারেশন গ্যাপকে মিটিয়ে ফেলুন: সন্তানের সাথে জেনারেশন গ্যাপের একটা কারণ হলো বাবা-মায়েরা চান তারা তাদের ছোটবেলায় যেমন ছিলেন, সন্তানও ঠিক তেমন হবে। ফলে এই অবাস্তব প্রত্যাশার জন্যে সৃষ্টি হয় ভুল বোঝাবুঝি। কাজেই কিছু কিছু ব্যাপারে আপনাকে সহনশীল হতে হবে। সন্তানের চাহিদা, দৃষ্টিভঙ্গি এবং পছন্দের সাথে আপনার চাহিদা, দৃষ্টিভঙ্গি এবং পছন্দের একটা ভারসাম্য আনতে হবে।


৬. আপনার অপূর্ণ স্বপ্নের বাস্তবায়ন সন্তানের মধ্যে দেখতে যাবেন না: বাবা-মায়েরা অনেক সময় তাদের অপূর্ণ স্বপ্নের বাস্তবায়ন দেখতে চান তার সন্তানের মধ্যে। ফলে সন্তানের জীবনের লক্ষ্য কী হবে তা তারাই ঠিক করে দেন সন্তানের চাওয়া বা সামর্থ্যের বিষয়টিকে কোনো গুরুত্ব না দিয়ে। আর পরবর্তীতে তার মাশুল দিতে হয় সন্তানকেই। সে না পারে বাবা-মায়ের চাওয়া পূরণ করতে, না পারে নিজের মেধাকে বিকশিত করতে। কাজেই বেড়ে ওঠার একটি পর্যায়ের পরে তার সব ব্যাপারে হস্তক্ষেপ না করে চিন্তা ও সিদ্ধান্তগ্রহণের স্বাধীনতা দিন।


৭. সন্তানের আত্মমর্যাদাবোধকে নষ্ট করবেন না: শিশুদেরও যে আত্মমর্যাদাবোধ আছে এটা আমরা অনেক সময় ভুলে যাই। আমরা হয়তো অন্যের সামনে তাকে বকাবকি করি, ভুল ধরিয়ে দেই বা অপ্রস্তুত করি। এ ধরনের আচরণের ক্ষেত্রে সতর্ক থাকুন।


৮. সন্তানকে তা-ই বলুন যা আপনি নিজেও পালন করেন: শিশুরা তাদের বাবা-মায়েরা কী বলছে সেটা নয়, কী করছে সেটাই অনুকরণ করে। কাজেই আপনার সন্তানকে এমন কিছু করতে বলবেন না যা আপনি নিজেই করেন না।

৯. ভুল করলে মাশুল পেতে দিন, প্রয়োজনে শাস্তি দিন: আপনার সন্তান যদি বোঝে যে আপনার কথা না শুনেও সে পার পেয়ে যাচ্ছে, তাহলে সে অবাধ্য হতে উৎসাহ পাবে। তাই সারাক্ষণ চিৎকার চেঁচামেচি না করে শান্ত থাকুন, কিছু শাস্তির ব্যবস্থা করুন। এ ব্যাপারে দৃঢ় হতে ভয় পাবেন না। কারণ সন্তান যদি বুঝতে পারে যে এই অবাধ্য হবার জন্যে তাকে শাস্তি পেতে হবে, তাহলে সে সাবধান হবে।


১০. একই কথা বার বার বলবেন না: একই কথা বার বার বললে তার গুরুত্ব কমে যায়। এর চেয়ে ১ বার বলুন। তাকে বুঝতে দিন না শোনার শাস্তি

Friday, March 3, 2023

এটাই পৃথিবী নিয়ম, এটাই বাস্তবতা।

 একদিন শিক্ষক ক্লাসে এসে বোর্ডে লিখলেন-

৯ x ১ = ৭

৯ x ২ = ১৮

৯ x ৩ = ২৭

৯ x ৪ = ৩৬

৯ x ৫ = ৪৫

৯ x ৬ = ৫৪

৯ x ৭ = ৬৩

৯ x ৮ = ৭২

৯ x ৯ = ৮১

৯ x ১০ = ৯০

লেখা শেষ করে তিনি ছাত্রছাত্রীদের দিকে তাকালেন, দেখলেন সবাই মিটিমিটি হাসছে।

তিনি বললেন-- "আমি জানি তোমরা কেন হাসছো, আমি নামতার প্রথম লাইন ভুল লিখেছি। প্রথম লাইন ভুল লিখেছি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখানোর জন্য।”

ছাত্রছাত্রীরা আগ্রহের সাথে শুনছিলো। শিক্ষক আবার বলা শুরু করলেন...“দেখো, আমি নয়টা লাইন সঠিক লিখেছি। এজন্য তোমরা আমার প্রশংসা করোনি বা ধন্যবাদও দাওনি। অথচ এক লাইন ভুল লিখেছি বলে হাসাহাসি করছো, সমালোচনা করছো। এটাই পৃথিবী নিয়ম, এটাই বাস্তবতা। তুমি হাজারটা ভাল কাজ করো কেউ তোমার প্রশংসা করবে না, একটা সামান্য ভুল করে দেখো পুরো পৃথিবী নেমে পড়বে তোমার সমালোচনা করার জন্য,,,,,


নিজে ভালো হলেই হবে

নিজে ভালো হলেই হবে

ব্যক্তিগত জীবনে আপনি সবার প্রিয় নাও হতে পারেন।কারো কাছে আপনি বিষের মতো আবার কাছে আপনি ঝাল লঙ্কার মতো। অন্যদিকে আপনি কারো কাছে একদম সহজ সরল আবার কারো কাছে আপনি মধুর চেয়েও মিষ্টি। আপনার সবকিছু সবার কাছে ভালো লাগবে এটার কোনো শর্ত নেই। মনে রাখবেন বেশিরভাগ মানুষের কাছে আপনি চোখের কাঁটা। তুলে ফেলে দিতে চাইবে সারাক্ষণ কিন্তু পারবেনা। তারপর কেউ কেউ এসে মনোবল ভেঙে দিবে। যা খুশি তাই বলে যাবে। আপনি কার কথা কিভাবে নিবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু নেগেটিভ কথা লাইটলি নিবেন নাকি হেসে উড়িয়ে দিবেন সেটা আপনার ব্যাপার। 

সো আপনি আপনার কাজ করেই যান। ইগনোর করেন নয়তো বিরক্ত লাগলে বিদায় করে দেন। দিন শেষে আপনিই আপনার।মনের কথাগুলো রেকর্ড করে ইয়ারফোন লাগিয়ে চুপচাপ শুনতে থাকেন অনুপ্রেরণার জন্য এগুলোই যথেষ্ট মানুষের আজাইরা সাজেশনের চেয়ে। জীবনে বেঁচে থাকার মতো বাঁচতে হলে মনের কথা শুনুন,মানুষের কথা না। মন ভুল পথে পরিচালিত করেনা। মানুষের কথাই বেশিরভাগ সময় ভুল পথে নিয়ে যায়। সবার কাছে ভালো হতে হবেনা,নিজের কাছে নিজে ভালো হলেই হবে।

Thursday, June 23, 2022

আজ একটা কথা খুব মনে পড়ছে/Today I remember one thing very well.

 


সিনেমা হল থেকে বের হয়ে দেখি আমার ছাত্রী একটা ছেলের সাথে হাত ধরাধরি করে বের হচ্ছে। আমাকে দেখে আমার ছাত্রী চমকে গেলো। আমি কিছু না বলে চুপচাপ ওদের সামনে থেকে চলে গেলাম।

পরেরদিন যখন আমি আমার ছাত্রীকে পড়াতে যায় তখন ছাত্রীর বাবা আমার শার্টের কলার ধরে বলেছিলো, আমার এত সাহস কি করে হলো তার মেয়ের শরীরে হাত দেওয়ার আর বাজে ইঙ্গিত দেওয়ার..

আমি অবাক হয়ে ছাত্রীর বাবার কাছে জানতে চেয়েছিলাম আমার নামে এই নোংরা কথাটা কে বললো.

ছাত্রীর বাবা আমার ডানগালে থাপ্পড় মেরে বলেছিলো, এই কথাটা না কি আমার ছাত্রী নিজেই বলেছে।

ছাত্রীর বাসা থেকে বের হয়ে চিন্তা করতে লাগলাম, শহরের মেয়েরা স্মার্ট হয় কিন্তু এতটা স্মার্ট হয় জানতাম না। আমার অপরাধ ছিলো আমি আমার ছাত্রীকে বয়ফ্রেন্ড সহ সামনাসামনি দেখে ফেলেছিলাম। তাই আমার ছাত্রী আমার নামে তার বাবা মার কাছে নোংরা একটা জিনিস বানিয়ে বললো যাতে ওর বাবা মা আমাকে ভুল বুঝে। আর আমি কিছু বললেও যেন বিশ্বাস না করে...

তার কয়েকমাস পর ইন্টারনেটে ৮ মিনিটের একটা ভিডিও ভাইরাল হয়। ভিডিওটা আমার ছাত্রী ও তার বয়ফ্রেন্ডের। আমি তখন আকাশের দিকে তাকিয়ে শুধু মুচকি একটা হাসি দিলাম...



আমি যে মেসে থাকি সেই মেসে আমি বাদে সবাই স্মার্টফোন ব্যবহার করে। সহজ কথা বলতে গেলে আমি বাদে সবার পারিবারিক অবস্থা খুব ভালো। মেসে আমার রুম মেটের ৪ হাজার টাকা হারিয়ে গেলো। সবার ধারণা হলো আমি টাকাটা চুরি করেছি কারণ আমি সেদিন কমদামের একটা স্মার্টফোন কিনেছিলাম। পাশের রুমের এক বড় ভাই তিনি জোর গলায় বললেন, উনি না কি নিজ চোখে দেখেছেন আমি আমার রুমমেট মামুনের ব্যাগে হাত দিয়েছি। আমি তখন কিছু বললাম না কারণ আমার কিছু বলার মত পরিস্থিতি ছিলো না। বড় ভাইকে সবাই খুব মানতো আমি কিছু বললেও লাভ হতো না। আমি দোকানে গিয়ে দোকানদারের হাতে পায়ে ধরে ফোনটা ফেরত দিয়ে সেই টাকাটা আমার রুমমেটকে দিলাম।

চোরের অপবাদ নিয়ে যে মেস থেকে ৫ মাস আগে বের হয়ে গিয়েছিলাম আজ সেই মেসে বড় ভাই আমাকে খবর দিয়ে নিয়ে এসেছে। সবার সামনে বড়ভাই আমার হাত ধরে বললো, পিয়াস আমায় ক্ষমা করে দিস। আমি সেদিন ইচ্ছে করে তকে চোর বানিয়েছিলাম। আসলে সেদিন টাকাটা আমি চুরি করেছিলাম।

বড়ভাইয়ের ক্যান্সার ধরা পড়েছে। তার মাঝে মৃত্যু ভয় ঢুকে গেছে।

আমি বড়ভাইয়ের দিকে তাকিয়ে শুধু মুচকি একটা হাসি দিলাম...


শ্রাবণী তার সামনে রাখা গ্লাসটা আমার মুখে ছুড়ে মেরে বললো, তোর মত ভিখারীর কি করে সাহস হয় আমাকে এইসব বলার? তুই ভালো ছাত্র ছিলি দেখে তোর নোট পাওয়ার লোভে তোর সাথে বন্ধুত্ব করেছিলাম আর সেই তুই কি না আমাকে আজ প্রেমের প্রস্তাব দিস...

সেই শ্রাবণীর খুব বড়লোক ছেলের সাথেই বিয়ে হয়েছিলো। কিন্তু বিয়ের ৩ বছর পর সে আজ আমার সামনে বসা। শ্রাবণী তার স্বামীর বিরুদ্ধে এক একটা নির্যাতনের কথা বলছে আর আমি এস আই আবুল বাশার পিয়াস সুন্দর করে নোট করছি।

কথাবলার এক পর্যায়ে শ্রাবণী আমায় বললো, সেদিন যদি তোর প্রস্তাবে রাজি হয়ে যেতাম তাহলে আমার কপালে আজ এত কষ্ট থাকতো না।

আমি কিছু না বলে শুধু নিচের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিলাম। যে হাসির অর্থ হলো, কেউ তোমার উপর অন্যায় করলে সে তার প্রতিদান পাবেই।


আজ একটা কথা খুব মনে পড়ছে,

দুনিয়াতে মানুষ মানুষকে ক্ষমা করে দিলেও প্রকৃতি কাউকে ক্ষমা করে না। প্রকৃতি সব হিসাব করে মানুষকে তা ফিরিয়ে দেয়...

Collected

Tuesday, February 1, 2022

গুরুত্বপূর্ণ চারটি কথা🍁

৮৮ বছর বয়সের চার্লি চ্যাপলিন- আমাদের জন্য চারটি গুরুত্বপূর্ণ কথা রেখে গেছেন।

১) জগতে কোনো কিছুই চিরস্থায়ী না। এমনকি আমাদের সমস্যাও না।

২) আমি বৃষ্টিতে হাঁটি যেন কেউ আমার অশ্রু দেখতে না পায়।

৩) যেদিন হাসলাম না সে দিনটি নষ্ট করলাম। দেহের যন্ত্রণা থেকে তাই মুখের ঠোঁটকে সবসময় আলাদা রাখি।

৪) জগতে সবচেয়ে ভালো ছয় জন ডাক্তার হলোঃ

সূর্য,

বিশ্রাম,

শরীর চর্চা,

পরিমিত খাবার,

আত্ম মর্যাদা এবং

বিশ্বস্ত বন্ধু।

এই ছয় ডাক্তারের সাথে সুসম্পর্ক যার, সুন্দর শরীর আর দেহ মন তার।


তুমি যদি চাঁদের সৌন্দর্য্য দেখো, তবে স্রষ্টার সৌন্দর্য্য কিছুটা হলেও অনুভব করতে পারবে।যদি তুমি সূর্য দেখো, তবে মহাপরাক্রমশালী স্রষ্টার ক্ষমতার নিদর্শন একটু হলেও বুঝতে পারবে।আর তুমি যদি আয়নায় নিজের চেহারার প্রতিফলন দেখো, তবে স্রষ্টার সবচেয়ে সুন্দর সৃষ্টি তুমি দেখতে পাবে।

আমরা সবাই যার যার গন্তব্যের পথে অভিযাত্রী। স্রষ্টা এই যাত্রাপথের মহাপরিকল্পনাকারী। কারো যাত্রা শুরু হচ্ছে, কারো যাত্রা শেষ হয়ে যাচ্ছে। মহাকালের হিসাবে এই যাত্রাপথ খুবই ক্ষণস্থায়ী । 

তাই ঘৃণায় সময় নষ্ট না করে , এই যাত্রাপথটুকু ভালোবাসা দিয়েই উপভোগ করে যাই।

#সংগ্রহকৃত

,,,,,,,,,,,,ধন্যবাদ 🍁

Saturday, January 29, 2022

৫ মিনিট ধৈর্য ধরে পড়ুন(I❣️Allah)...

 


জিবরাঈল (আঃ) কে আল্লাহ তায়ালা তৈরী করলেন।

জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি কিসে খুশি হন??

আল্লাহ তায়ালা জানিয়ে দিলেন আমি সবচেয়ে বেশি খুশি হই আমার বান্দা যখন আমাকে সিজদাহ্ করে। অতঃপর জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালা কে সিজদাহ্ করলেন, ৩০ হাজার বছর ধরে।

জিবরাঈল (আঃ) মনে মনে খেয়াল করলেন, আমার থেকে এত বড় দামি, এত বড় লম্বা সিজদাহ্ দুনিয়ার আর কেউ করতে পারবে না।

আল্লাহ তায়ালা নিশ্চয় আমার প্রতি খুশি হবেন।

জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালার দিকে মুতাহজ্জির হয়ে রইলেন, কিন্তু আল্লাহ তায়ালার পক্ষ থেকে কোন খুশির বাণী জানানো হলো না, জিবরাঈল (আঃ) আল্লাহ তায়ালা কে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমি যে এত লম্বা সিজদাহ্ করলাম আপনি কি আমার সিজদার প্রতি কোন খুশি হন নাই? আল্লাহ তায়ালা জানিয়ে দিলেন- জিবরাঈল তোমার জবাব আমি দেব তার আগে তুমি একটু আরশে আজিমের দিকে তাকাও, জিবরাঈল (আঃ) তাকিয়ে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আল্লাহর কুদরতী নূর দ্বারা লিখা রয়েছে- ''লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ''

জিবরাইল (আঃ) জিজ্ঞাসা করলেন- হে আল্লাহ্!! আমার সিজদার সঙ্গে এই কালিমার কি মিল?? আল্লাহ তায়ালা বললেন, ও জিবরাইল শোন আমি আল্লাহ এ দুনিয়া তৈরী করব ওই দুনিয়ার মানব জাতি ও জ্বীন জাতির হিদায়াতের জন্য লক্ষাধিক নবী-রাসূলগনকে পাঠাব সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মদ (সাঃ) কে পাঠাব এই নবীর উম্মতের উপরে আমি পাঁচ ওয়াক্ত নামাজ ফরয করব আর প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সতেরটা করে রাকাত আমার জন্য ফরয করব প্রত্যেকটা রাকাতের মধ্যে দুটি করে সিজদা হবে আর প্রত্যেকটা সিজদার মধ্যে ওই নবীর উম্মত তিনবার করে " সুবহা-না রাব্বিয়াল আলা " পাঠ করবে। জিবরাইল তুমি জেনে রাখ আমার ওই মাহবুব নবীর উম্মত যখন সিজদায় গিয়ে "সুবহা-না রাব্বিয়াল আলা" বলে আমাকে ডাক দিবে, জিবরাইল তুমি ৩০ হাজার বছর সিজদাহ্ করে যে নেকি পেয়েছ, আমি আল্লাহ্ আমার বান্দার আমল নামায় এর থেকে ও ৪০ হাজার গুন বেশি নেকি লিখে দিব, সুবহানাল্লাহ।।🌹🌷

এই জন্য মুসা (আঃ) কাঁদছেন, আল্লাহ!! আমাকে ওই নবীর উম্মত বানাইয়া দাও, যে নবীর উম্মত এক সিজদায় জিবরাঈল (আঃ) এর সারা জীবনের ৩০ হাজার বছরের সিজদার নেকি নিয়ে গেল।।

আমরা সেই নবীর উম্মত আমাদের কি করা উচিত আর আমরা কি করছি..??


আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন।

— আমিন 


#সংগৃহিত

𝐈 𝐋𝐨𝐯𝐞 𝐀𝐥𝐥𝐚𝐡 - أنا أحب الله

Thursday, January 20, 2022

কিছু মনস্তাত্ত্বিক বিষয়, যা আপনি জানেনা🧠

 


🧠 ২০ সেকেন্ড ধরে কাউকে জড়িয়ে ধরে থাকার ফলে অক্সিটোসিন নির্গমন হয়, যেটার ফলে তার প্রতি আপনার প্রীতি আগের তুলনায় অনেক বেড়ে যাবে।


🧠ডার্ক চকোলেটে এমন একটি রাসায়নিক পদার্থ রয়েছে যা আমাদের দেহে ফিনাইলিথিলামিনে রূপান্তর হয়, এটি মেজাজকে প্রশান্ত করে এবং আপনার চাপকে(স্ট্রেস লেবেল) হ্রাস করে।


🧠নেতিবাচক জিনিস লিখে তা ময়লার ঝুড়িতে ফেলা একটি মানসিক কৌশল যা আপনার মেজাজের উন্নতি করতে পারে।


🧠প্রেম সন্ধান সময়ের উপর নির্ভরশীল একটি বিষয়। মনোবিজ্ঞান বলে যে সঠিক ব্যক্তির সন্ধান করা সম্ভব তবে তা আপনার খারাপ সময়ে।


🧠সূক্ষ্ম বুদ্ধিমত্তা এবং উচ্চ আইকিউ দক্ষতাসম্পন্ন লোকেরা রাত করে ঘুমাতে বেশি পছন্দ করে।


🧠ভাঙ্গা হৃদয়(মনে অধিক কষ্ট) নিয়ে কেউ মারাও যেতে পারে। একে স্ট্রেস কার্ডিওমিওপ্যাথি বলে।


🧠কোথাও উপেক্ষার স্বীকার হলে মানুষের শরীরে একই ধরণের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় যেটা শরীরের কোথাও ব্যাথা পেলে নিঃসৃত হয়৷

🧠প্রায় ৬৮% এর মতো মানুষ মিথ্যা ভাইব্রেশন রোগে ভোগে৷ এতে আক্রান্ত হলে আপনার ফোন যখন ভাইব্রেট করবে না তখনও মনে হবে তাতে ভাইব্রেশন হচ্ছে৷


🧠অনেকগুলো গবেষণা দ্বারা প্রমাণিত যে মহিলারা কোনো গোপন কথা গড়ে ১৫ মিনিট থেকে ৪৭ ঘন্টা সময়ের মধ্যে প্রকাশ করে দেয়৷


🧠আপনি যদি আপনার প্রিয় গানটিকে মোবাইলের এলার্ম হিসেবে সেট করেন তাহলে কিছুদিনের ভিতর সেটাকে আপনি অপছন্দ করতে শুরু করবেন৷


💅পড়ার জন্য ধন্যবাদ💅



সন্তানকে কথা শুনাতে যা করবেন

 সন্তানকে কথা শুনাতে যা করবেন: ১. তিরস্কার বা সারাক্ষণ আদেশ-নির্দেশ করতে থাকলে সন্তান ভাবতে পারে যে আপনি বোধ হয় তার প্রতিপক্ষ। তাই সন্তানকে ...